Translate

Thursday, 29 March 2018

মমতা কুনাল বার্তা



দিল্লিতে মমতা-কুণালের মধ্যে কী কথা হয়েছে ?
মমতা : কুণাল অনেক দিন বাদে (দেখা হল)
কুণাল : হ্যাঁ, পাঁচ বছর পর।
মমতা : পাঁচবছরে একটা বাচ্চা বড় হয়ে যায়, বসো
কুণাল : আজ বসতে পারব না। আমার কিছু গেস্ট এসেছে, ওনাদের সংসদ ঘুরিয়ে দেখাতে হবে। আমি যোগাযোগ রাখব
মমতা : তাতে কী হয়েছে, এমপি সিট চলে গেলেও প্রাক্তন এমপি হিসেবে তুমি বন্ধুদের ঘোরাতে পারো
কুণাল : না দিদি বসতে পারব না। আমাদের আজ খাওয়াদাওয়ার পরিকল্পনাও আছে।
এর আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কুণাল ঘোষ। সেই বিষয়টিকেও ব্যক্তিগত কাজ বলে জানিয়েছিলেন তিনি। যদিও রাজনৈতিক মহলে গুঞ্জন থামছে না। অনেকেই বলছেন, প্রথমে পার্থ, তারপর মমতা, তাহলে কী লোকসভা ভোটের আগেই বিরোধী দলের ঐক্য বুঝে ফের দলে সক্রিয় হতে চাইছেন কুণাল? উত্তর দেবে সময়ই।

No comments:

Post a Comment